ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৪:২২ পিএম

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, ছবি: সংগৃহীত।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মইনুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। মঙ্গলবার  (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার  ফুলদিঘী এলাকায় পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি মামলার তদন্ত শেষে শাজাহানপুর থানা থেকে কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন এসআই মইনুল ইসলাম। পথিমধ্যে ফুলদিঘী এলাকায় পেপসি কোম্পানির সামনে পৌঁছিলে একদল দুর্বৃত্ত তার  গতিরোধ। এ সময় তারা তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে  ঘটনাস্থল ত্যাগ করে।

ছুরিকাঘাতে এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে সামান্য কেটে যায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালক তাকে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

আরও পড়ুন

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, এসআই মইনুল ইসলাম প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে আছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

কুমিল্লায় গ্যারেজে ঢুকে অস্ত্রের মুখে ৮০টি ব্যাটারি লুট

শব্দদূষণ: এক অদৃশ্য ঘাতক ও আমাদের বাঁচার লড়াই

ফেনীর ফুলগাজীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

৬০ হাজার টন টিএসপি সার আমদানি করবে সরকার