ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০১:১৪ এএম

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

সংগৃহীত,ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে এই বিশেষ আহ্বান জানায়। 

নরওয়ে মনে করে, ভৌগোলিক ও ঐতিহাসিক নানা মিলের কারণে বাংলাদেশিদের জন্য নরওয়েই হতে পারে সমর্থনের সেরা বিকল্প।

বাংলাদেশিরা নরওয়েকে সমর্থন করবে তা তু‌লে ধ‌রে দূতাবাসের বার্তায় উ‌ল্লেখ করা হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে দেশগুলো প্রথম দিকে স্বীকৃতি দিয়েছিল, নরওয়ে তাদের মধ্যে অন্যতম। এছাড়া উভয় দেশই জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব শান্তি রক্ষায় একস‌ঙ্গে কাজ করে।

আরও পড়ুন

ফুটবল ছাড়াও দুই দেশের মধ্যে আরও অনেক অভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তাদের মতে, বাংলাদেশ ও নরওয়ে– উভয়ই উপকূলীয় দেশ এবং দুই দেশের মানুষই মাছ খেতে অত্যন্ত পছন্দ করেন। এ ছাড়া, বাংলাদেশ আয়তনে ছোট এবং নরওয়ে জনসংখ্যায় ছোট দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশেরই স্বপ্ন বড়।

তবে ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে নরওয়ে মনে করিয়ে দিয়েছে, তাদের বর্তমান দলের সেরা তারকা আর্লিং হলান্ডের কথা। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার নরওয়ের হয়ে মাঠ মাতাবেন, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত অসহায় আব্দুল মজিদ

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক