ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ১২:২৯ এএম

উত্তরা ব্যাংক পিএলসি.-এর আধুনিক SOC বাস্তবায়ন

উত্তরা ব্যাংক পিএলসি. তাদের সাইবার নিরাপত্তা অবকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এলিভেট সলিউশনস লিমিটেড-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় মাইক্রোসফট সেন্টিনেল-ভিত্তিক একটি আধুনিক সিকিউরিটি অপারেশন সেন্টার (SOC) প্রতিষ্ঠা করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি উত্তরা ব্যাংক পিএলসি.-এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে উত্তরা ব্যাংক, এলিভেট সলিউশনস লিমিটেড এবং মাইক্রোসফট-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এর ফলে ব্যাংকটি রিয়েল-টাইম মনিটরিং, উন্নত হুমকি শনাক্তকরণ এবং ইন্সিডেন্টের বিপরীতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানে সুবিধা অর্জন করবে, যা তাদের ডিজিটাল অবকাঠামোকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলবে। এই আধুনিক SOC বাস্তবায়নের মাধ্যমে উত্তরা ব্যাংক পিএলসি. ক্রমবর্ধমান সাইবার হুমকির বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করবে এবং গ্রাহকদের জন্য একটি নিরাপদ ও আস্থাশীল ডিজিটাল ব্যাংকিং-এর পরিবেশ নিশ্চিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত