ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ১১:১৯ রাত

রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও বোচাগঞ্জের মারুফ হাসান

রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও বোচাগঞ্জের মারুফ হাসান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফ হাসান রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের ৫৮টি উপজেলার মধ্যে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফ হাসানকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফসার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও তিনি গত ২জুন দিনাজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফ হাসানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি গত ২০২৪ সালে নভেম্বর মাসে বোচাগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর থেকেই বিভিন্ন সমাজিক, উন্নয়নমূলক ও দৃশ্যমান কাজ করে উপজেলাবাসীর মন জয় করেন।

আরও পড়ুন

পাশাপাশি একজন পরিশ্রমী মানুষ হিসেবে উপজেলাবাসীকে সার্বক্ষণিক সময় দিয়ে সাধারণ মানুষের আস্থাভাজনে পরিণত হন। তার এই সাফল্যে বোচাগঞ্জের মানুষ গর্বিত বোধ করছেন বলে অনেকেই জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও বোচাগঞ্জের মারুফ হাসান

বগুড়া শজিমেক হাসপাতালে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফান

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

কুড়িগ্রামে শব্দ দূষণবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জেলা প্রশাসনের উদ্যেগে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত