ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬ ০৪:০৮ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশইনের চেষ্টাকৃত ২৮ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

চাঁ’নবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশইনের চেষ্টাকৃত ২৮ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে গত বৃহস্পতিবার ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে এখন তাদের সীমান্ত থেকে ভারতের অভ্যন্তরে ১৫০ গজের ভেতরে দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা, গতকাল শুক্রবার দিবাগত রাতের কোন একসময় তাদের ভারতের ভেতরে সরিয়ে নিয়েছে বিএসএফ।

এরআগে, গত বৃহস্পতিবার ভোর থেকে টানা দু’দিন সীমান্তের শূন্যরেখা (প্রথম দিন) ও শূন্যরেখা থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে জঙ্গলাকীর্ণ এলাকায় (দ্বিতীয় দিন) বৃষ্টিসহ প্রতিকূল পরিবেশে মানবেতর অবস্থায় অবস্থান করেন তারা। তাদের মধ্যে শিশু ও নারীরাও ছিলেন।

আজ শনিবার (৬ জুন) বেলা ৩টার দিকে দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন। অধিনায়ক বলেন, আজ শনিবার (৬ জুন)ও ওই সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

তবে এ ব্যাপারে কোন আলোচনা হয়নি। বিজিবি এখন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই সীমান্ত এলাকা সার্বক্ষনিক নজরদারির মধ্যে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর কারাদন্ড

বগুড়ায় আশংকাজনক ভাবে প্রতিবছর কমছে কৃষি জমি

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদকসেবীর কারাদন্ড

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী জেলাহাজতে

‘এখন নিজেদের জুলাই যোদ্ধা বলতে লজ্জা লাগছে’

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামির সম্পত্তি নিলামের নির্দেশসহ যাবজ্জীবন