ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ০৫:৪২ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়ল বিশাল শিমুল গাছ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়ল বিশাল শিমুল গাছ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ ঝড়ে ঘরের উপড়ে পড়ল একটি বিশাল আকৃতির শিমুল গাছ। বিধ্বস্ত হয়েছে একটি বসতবাড়ির বারান্দাসহ চারটি কক্ষ। এতে ক্ষতি হয়েছে প্রায় ৯ লাখ টাকার মালামাল। এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে। এসময় আহত হয়েছে একজন।

আজ শুক্রবার (৫ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, রাত পৌনে ৮ টায় আকস্মিক ঝড় শুরু হলে এনামুল হক ও এমদাদুল হকের বাড়ির পাশের প্রতিবেশীর একটি বিশাল আকৃতির শিমুল গাছ দুমড়ে-মুচড়ে উপড়ে গিয়ে তার বসতবাড়ির ওপর আছড়ে পড়ে।

এতে বাড়ির বারান্দাসহ চারটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের টিন, কাঠামো ও আসবাবপত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গাছটি বাড়ির ওপর ভেঙে পড়ার সময় পরিবারের একজন সদস্য সামান্য আহত হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ইনামুল হক ও এমদাদুল হক বলেন, হঠাৎ ভয়াবহ ঝড় শুরু হলে আমাদের পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ছিল। কিছু বুঝে ওঠার আগেই বিশাল আকৃতির শিমুল গাছটি বাড়ির ওপর ভেঙে পড়ে। এতে আমাদের বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে পরিবারের সদস্যরা বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। শুধু আমাদের মোমিনুল ইসলাম নামের একজন  আহত হয়েছেন। এতে ক্ষতি হয়েছে সাড়ে ৮ লাখ থেকে ৯ লাখ টাকা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ উজ-দৌল্লা জানান, ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে পরিবারের মাঝে ইতোমধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আগামী রোববার ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ

মিরপুরে প্রকাশ্যে গুলি, যুবদল নেতা নিহত

চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ায় এক ভাই ছুরিকাহত অপর ভাইকে মাথায় আঘাত