আ’লীগের পরিত্যক্ত অফিসে হেরোইনসহ তরুণী আটক
জামালপুর পৌর শহরের জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে অধরা (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে সদর থানার আমলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরীফ হায়দারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক কেনাবেচার সময় হাতেনাতে আটক করে তাকে।
আটক অধরা মেলান্দহ উপজেলার আদ্রা গুজামানিকা এলাকার শাহজাহানের মেয়ে। এসময় পালিয়ে যায় অপর তিন মাদক কারবারি। পালিয়ে যাওয়া নাইম এবং ফাহিম জামালপুর পৌর শহরের ইকবালপুর এলাকার মোহনের ছেলে। আরেক অভিযুক্ত শিহাব ওই এলাকার মোহাম্মদের ছেলে।
আরও পড়ুনপুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও অধরাকে আটক করা হয়েছে। তার কাছে এক গ্রামের মতো হেরোইন পাওয়া গেছে।
জামালপুর সদর থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার অধরাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1779800333.jpg)


