এর আগে সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিকালস-এর পিছনে ভাড়া বাড়িতে পানি ভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সাথে লখপুরে ভাড়া বাড়িতে থাকত।
আরও পড়ুনমনিরা খানম বলেন, ফোনে ছেলের অসুস্থ্যতার খবর পেয়ে আমি এখানে আসি।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আপতত দৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

নিউজ ডেস্ক







