ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০৪:৩৭ দুপুর

কক্সবাজার সমুদ্রপাড়ে আগুনে ইকো রিসোর্ট পুড়ে ছাই

কক্সবাজার সমুদ্রপাড়ে আগুনে ইকো রিসোর্ট পুড়ে ছাই

কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ইকো রিসোর্টের বেশ কয়েকটি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি অবস্থিত প্যাসিফিক বিচ লাউঞ্জ ইকো রিসোর্টে এ ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

রিসোর্টটির স্বত্বাধিকারী জাবেদ ইকবাল জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার সময় এলাকায় বিদ্যুৎ সংযোগও ছিল না। অগ্নিকাণ্ডে রিসোর্টের তিনটি কটেজ ঘর ও একটি স্টোর রুম সম্পূর্ণ পুড়ে যায়। তবে রিসোর্টের রেস্টুরেন্ট অংশ অক্ষত রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, আগুনে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার সমুদ্রপাড়ে আগুনে ইকো রিসোর্ট পুড়ে ছাই

সিলেটে মাদকসেবীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

রামিসার বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, মেয়ের কুলখানিতে গ্রামে গেলেন মা-বাবা

চিৎকার না দিলে আমাকে ধর্ষণের চেষ্টা করতো : অভিনেত্রী ফারিন খান