ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ০৮:১০ রাত

গাইবান্ধায় মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত

গাইবান্ধায় মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মাদকাসক্ত এক যুবকের হামলায় ফুফু নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চরাঞ্চলের ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম জোহরা বেগম। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাজে তেলকুপি গ্রামের মৃত ছালু মিয়ার ছেলে সোহেল মিয়া(৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।  বৃহস্পতিবার ভোরে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি হামলা চালান তিনি। এতে মা আনোয়ারা বেগম(৫০), চাচি জেলেখা বেগম(৪০) ও ফুফু জোহরা বেগম (৫২) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের নৌকাযোগে হাসপাতালে নেওয়ার পথে জোহরা বেগম মারা যান।

গুরুতর আহত আনোয়ারা বেগম ও জেলেখা বেগমকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সোহেল মিয়াকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আরও পড়ুন

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত

তুরস্কে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইরান

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

রাজধানীর বনশ্রীতে শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুহাট ইজারাকে কেন্দ্র করে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের ধাক্কা