এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার প্রতিবেদন দেওয়া হবে
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেওয়া হয়েছে এ নির্দেশনা।
আজ বৃহস্পতিবার আইনমন্ত্রী নিজেই জানান এ তথ্য। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করতে নেওয়া হবে যথাযথ উদ্যোগ।
গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী সেকশন-১১ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা মামলা করেন পল্লবী থানায়।
মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে করা হয়েছে আসামি। হত্যাকাণ্ডের পর স্বপ্নাকে আটক করে পুলিশ।
আরও পড়ুনসোহেল আত্মগোপনে চলে গেলেও সেদিন সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে সোহেল।
এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রামিসার দেহের ময়নাতদন্ত হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। স্বজনরা রামিসাকে গ্রামের বাড়িতে দাফন করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






