ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৯:২৫ রাত

বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস পালন

বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস পালন

স্টাফ রিপোর্টার : ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (২০ মে) বগুড়ায় বিশ্বের অন্যান্য দেশের মতো বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে সকালে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান জহুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদ, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম। আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, এমদাদ হোসেন বাবু, ইমদাদুল হক এমদাদ, আব্দুল হান্নান, কামরুল হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মেট্রোলজি হচ্ছে ওজন ও পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান। প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটির তাৎপর্য তুলে ধরে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে বিএসটিআই এর উদ্যোগে বাংলাদেশেও বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হচ্ছে। বক্তারা বলেন, নীতি নির্ধারণে আস্থা তৈরির জন্য প্রয়োজন নির্ভুল তথ্য ও পরিসংখ্যান।

মেট্রোলজি সেই ভিত্তি প্রদান করে। তিনি আরও বলেন, সার্ভিল্যান্স, মোবাইল কোর্ট আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সচেতনতা বৃদ্ধি করা-যাতে বাজারে প্রতিটি ক্রেতা পায় সঠিক পরিমাপ ও সঠিক মানের পণ্য এবং জনগণকে বিএসটিআই’র সনদধারী প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করা।

আরও পড়ুন

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, মেডিক্যাল ইকুয়েপমেন্ট ক্যালিব্রেশন না থাকার কারণে সঠিক রেজাল্ট দিচ্ছে না। ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মাস্টিক্যাল সেক্টরে জন্য পরিমাপ বিশেষ গুরুত্বপূর্ণ। পণ্য উৎপাদন ও বিপণনে পরিমাপ অপরিহার্য্য। বৈদ্যুতিক মিটার বিএসটিআই মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিএসটিআই’র সম্পকির্ত বিভিন্ন তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

বক্তারা আরো বলেন, আইন দিয়ে সব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই আমরা সকলেই আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হই সেই বিষয়ে আহ্বান জানানো হয়। মেট্রোলজি হচ্ছে ওজন ও পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান। বৃহৎ পরিসরে বিশেষ করে মেডিক্যাল সেক্টরে মেট্রোলজির প্রয়োগ সম্প্রসারণ করার কথা বলেন বক্তারা। তারা সরকারি সকল সেবা অটোমেশন করার জন্য বিএসটিআইকে আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঈদ উপলক্ষে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের