ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৮:৫৪ রাত

বগুড়ার শেরপুরে ভাটরা গ্রামে মামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ভাটরা গ্রামে মামলার প্রতিবাদে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা গ্রামে দায়ের হওয়া একটি মামলাকে হয়রানিমূলক দাবি করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বুধবার (২০ মে) দুপুরে ভাটরা মধ্যপাড়া ঈদগাহে এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাটরা গ্রামের আফসার  আলী গত ১৬ মে শেরপুর থানায় একই গ্রামের মেহেদী (৩০), সাব্বির (২০), মিনহাজুল (২৮), সাইফুল ইসলাম (৪৫), রাজিব মন্ডল (৫৫), এনামুল হক (২৫), জাকারিয়া (২৫), শহিদুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (৩৫) ও আরজে (২৫) সহ কয়েকজনের নাম উল্লেখ করে শেরপুর থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।

মামলায় এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিগত বিরোধ ও স্বার্থ হাসিলের জন্য সাজানো ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তারা এ ধরনের মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা তদন্ত করে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই আফসার আলী পরিকল্পিতভাবে এলাকার নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি মামলা করেছে। তিনি  প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধের আহ্বান জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার