ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৭:৫৪ বিকাল

বগুড়ায় সংবাদ সম্মেলন করে মাদকব্যবসা ছাড়ার ঘোষণা এক কারবারির

বগুড়ায় সংবাদ সম্মেলন করে মাদকব্যবসা ছাড়ার ঘোষণা এক কারবারির

স্টাফ রিপোর্টার : অপরাধের অন্ধকার জীবনকে চিরতরে বিদায় জানিয়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিয়েছেন বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া (শোলাগাড়ী) এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান ডিউক। বগুড়া প্রেস ক্লাবে আজ বুধবার (২০ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডিউক বলেন, তিনি দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন এবং তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলাও রয়েছে। তবে মাদক ব্যবসার কারণে সামাজিক লাঞ্ছনা, রাজনৈতিক ও আইনি নানা জটিলতা এবং পারিবারিক অশান্তির সম্মুখীন হয়ে তিনি এই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, একটি সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে প্রায় তিন মাস আগেই তিনি স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে মৌখিকভাবে জানিয়ে মাদক ব্যবসা পুরোপুরি ছেড়ে দিয়েছেন। গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে তিনি আর কখনোই এই সমাজবিরোধী কাজের সাথে জড়াবেন বলে জানান।

আরও পড়ুন

নিজে সুপথে ফেরার পাশাপাশি সমাজের অন্যদের কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সাথে সমাজে সাধারণ মানুষের মতো পরিবার-পরিজন নিয়ে শান্তিতে জীবনযাপন করার জন্য প্রশাসন, সমাজ, রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা ও পুনর্বাসনের আবেদন জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সংবাদ সম্মেলন করে মাদকব্যবসা ছাড়ার ঘোষণা এক কারবারির

জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বগুড়ার ধুনটে বিএডিসি’র এলএলপি প্রকল্পের সেচযন্ত্র স্থাপনে অনিয়মের অভিযোগ

ঢাকা আমেরিকান উইমেনস ক্লাবের ৪র্থ উইমেন ইন আর্ট তহবিল সংগ্রহ অনুষ্ঠানে নারী শিল্পী ও সাংস্কৃতিক নেতৃত্ব উদযাপন

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু