ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০৭:০৬ বিকাল

ববিতা’কে ফুলেল শুভেচ্ছা জানালেন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান

ববিতা’কে ফুলেল শুভেচ্ছা জানালেন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান

অভি মঈনুদ্দীন ঃ আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসেন হলিউডের পাদদেশে অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’ লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তী নায়িকা ববিতা। তাকে অফিসিয়ালি আমন্ত্রণ জানাতে এরইমধ্যে ববিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নিমন্ত্রণ জানিয়েছেন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

চ্যারিটি অর্গানাইজেশন ‘আনন্দ মেলা’র প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী বলেন,‘ আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম। তখনই মূলত আমাদের চলচ্চিত্রের গর্ব ববিতা আপাকে লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ডের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেই। ববিতা আপার সঙ্গে সবকিছু চুড়ান্ত হবার পর আমরা ঘোষনায় আসি যে তিনি আগামী ২৬ জুলাই আমাদেও অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। আমরা তাকে সবধরনের সহযোগিতা দেবার পাশাপাশি সর্বোচ্চ সম্মান দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ববিতা আপাও অবশ্য এই আয়োজনে অংশগ্রহন করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমি বিশেষত ধন্যবাদ জানাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে আমাকে সর্বাত্বক সহযোগিতা করার জন্য।’

আরও পড়ুন

আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন,‘ শ্রদ্ধেয় ববিতা আপা আমাদের আনন্দ মেলায় অবশেষে অংশগ্রহন করতে যাচ্ছেন এটা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের বিষয়, গর্বের বিষয়। আমি সরাসরি তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমাদের আনন্দ মেলা অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য নিমন্ত্রণ জানাতে পেরে সত্যিই ভীষণ ভালোলেগেছে। তিনি আমার নিমন্ত্রণ হাসিমুখে গ্রহন করেছেন, আমাকে সম্মানীত করেছেন-আমি যে কতোটা আবেগাপ্লুত তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। তার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকার ব্যক্তিত্বে আমি মুগ্ধ হয়েছি। সারা জীবন আমারা শুনে এসেছি ববিতা একজনই। তারসঙ্গে কিছুটা সময় কাটানোর পর আজ আমাকেও বলতে হচ্ছে সত্যিই আমাদের ববিতা একজনই, যিনি পরম শ্রদ্ধার, ভালোলাগার, ভালোবাসার নায়িকা। তিনি আমাদের চলচ্চিত্রের গর্ব, আমাদের দেশের গর্ব। তার হাতে আনন্দ মেলা-লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড তুলে দেবার অপেক্ষায় আমরা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববিতা’কে ফুলেল শুভেচ্ছা জানালেন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান

হাম ইস্যুতে দায় চাপিয়ে হাত পরিষ্কার করতে চায় বিএনপি: নাহিদ

পাকিস্তান দলে ফিরলেন বাবর আজম, বাদ পড়লেন আফ্রিদি

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

এবার ছোটকাকু সিরিজের ‘কিশোরগঞ্জের কিশোরদল’

সন্তানের থেকে কুকুর পোষা ভালো ,দাম্পত্য নিয়ে বিস্ফোরক শেফালি