ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬ ০৮:২৮ এএম

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ছবি : সংগৃহীত, মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন সংসদ সদস্য মাসুদ সাইদী।

বৃহস্পতিবার সাক্ষাৎ শেষে তিনি জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন।

মির্জা আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে মাসুদ সাইদী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ও। ছোটবেলা থেকেই তাকে চিনি। তিনি এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার আগে থেকেই তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন।’

এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুন

জানা গেছে, মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের এক সফরে বুধবার (১৩ মে) রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাইদী। সফরের অংশ হিসেবেই তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন।

গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

১

ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

২

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু

৩

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৪

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

৫

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

৬