সিরাজগঞ্জে হামে আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৬ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন রোগী। গতকাল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্করাও এ রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
আগামী ২০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫১ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
আরও পড়ুনএদের মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, সদর হাসপাতালে ১২ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ১১ জন, শাহজাদপুরে ১ জন, তাড়াশ ২ জন, বেলকুচি ৩ জন, উল্লাপাড়ায় ৩ জন, রায়গঞ্জে ২ জন চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নেওয়া জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানিয়েছেন তিনি।
মন্তব্য করুন

_medium_1778678630.jpg)
_medium_1778678256.jpg)

_medium_1778677736.jpg)
_medium_1778676890.jpg)


