ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ১১:০২ রাত

জয়পুরহাটে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

জয়পুরহাটে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

আটক দুই কিশোর হলো-সদর উপজেলার পাঠান পাড়ার পলাশ ও হিচমি পশ্চিম পাড়ার শফিক রাজ। আহত তৌফিকুল ইসলাম হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌফিকুলের সঙ্গে পলাশ ও শফিকরাজের কথাকাটা কাটি হয়। এর জেরে আজ মঙ্গলবার দুপুরে কালেক্টরেট মাঠ এলাকায় পলাশ ও শফিকরাজ মিলে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তৌফিকুলকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত দুই কিশোরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

বগুড়ার শাজাহানপুরে টেংগামাগুরে অনুষ্ঠিত হলো শীতলা বুড়িপুজার মেলা, অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

বগুড়ার ধুনটে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেফতার

বগুড়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল, প্রাণ গেল শিশুর

বগুড়ার সোনাতলায় শ্রমিক সংকটে পাকা ধান মাঠেই ঝড়ে যাচ্ছে