ব্রিটিশ সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ
ব্রিটিশ সরকারের আরও একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন অ্যালেক্স ডেভিস-জোন্স। পোস্টের সঙ্গে তিনি পদত্যাগপত্রও জুড়ে দিয়েছেন।
ওই পোস্টে তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে দেশের স্বার্থে পদক্ষেপ নেওয়ার ও সরে যাওয়ার একটি সময়সূচি ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুনমঙ্গলবার যুক্তরাজ্যের আবাসন ও কমিউনিটি–বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলেও সরকারের পদ থেকে ইস্তফা দেন। এর আগে গতকাল সোমবার আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী (পিপিএস/পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি) পদত্যাগের ঘোষণা দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








