প্রকাশ : ১১ মে, ২০২৬, ১২:১৬ দুপুর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
পুলিশের চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে
পুলিশের চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে, ছবি: সংগৃহীত।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের যারা চেইন অব কমান্ড ভাঙবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না। অতীতের মতো পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট পেতে যেন ভোগান্তি না হয়।সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় আইন প্রণয়নে কমিটি করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





