বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা নন্দীগ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাত পৌনে ১০ টার দিকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলার মড়িয়া সরদারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গাঁজাগুলো একটি ট্রাভেল ব্যাগে রাখা ছিল। এসময় নম্বর বিহীন একটি মোটরসাইকেল, সিমসহ একটি বাটন ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুনগ্রেফতারকৃতরা হলো, নন্দীগ্রামের মরিয়া সর্দার পাড়ার নজরুল ইসলামের ছেলে সবুজ আহমেদ (২১), কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পশ্চিম বালাটারি গ্রামের শাহ আলম আলীর ছেলে ইয়াছিন আরাফাত (২০) ও একই গ্রামের ইছাহাক আলীর ছেলে নাঈম হাসান (২০)।
মন্তব্য করুন







