ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬ ১১:২৭ এএম

বৃষ্টির দাফন বিকেলে, অপেক্ষায় গ্রামের বাড়ি 

বৃষ্টির দাফন বিকেলে, অপেক্ষায় গ্রামের বাড়ি, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অপেক্ষায় পুরো গ্রাম। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে মরদেহ নিজ গ্রাম মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে পৌঁছানোর কথা রয়েছে। সকাল থেকেই বৃষ্টির অপেক্ষায় গ্রামের বাড়িতে ভিড় করছেন স্বজনরা।

খোঁজ নিয়ে জানা যায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে বৃষ্টির মরদেহ পাঠানো হয়। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছেছে। সেখান থেকে মরদেহ নিজ গ্রামে নিয়ে আসা হবে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বৃষ্টিকে।নিহত নাহিদা সুলতানা বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দুপুর গ্রামের জহির উদ্দিন আকনের মেয়ে। মা আলভী বেগম। বৃষ্টি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।

আরও পড়ুন

তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বাবা জহির উদ্দিন আকন বহু বছর ধরে ঢাকার মিরপুরে থাকেন। গ্রামের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান ও ঈদ-উল-আযহার সময় সবাই গ্রামের বাড়িতে আসতেন। বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান পেশায় প্রকৌশলী। বৃষ্টিও ছিলেন প্রচণ্ড মেধাবী।নিহতের বাবা জহির উদ্দিন আকন জানান, ২০২৫ সালের ১২ আগস্ট উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান বৃষ্টি। ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। সব শেষ গত ১৬ এপ্রিল বৃষ্টির সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকেই বৃষ্টি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে বৃষ্টি ও তার সহপাঠীর মৃত্যুর খবর পান তারা। শনিবার সকালে বাংলাদেশের বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর পরই মাদারীপুরের নিজ বাড়িতে বৃষ্টিকে নিয়ে আসা হবে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বৃষ্টিকে দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

শেষ প্রস্তুতি ম্যাচে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সাভারে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

প্রধানমন্ত্রীর মুখপাত্রের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ