ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬ ০৬:০২ পিএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শাহিন আফ্রিদির ইতিহাস

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শাহিন আফ্রিদির ইতিহাস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন ২৬ বছর বয়সী এই পেসার।

ম্যাচের শুরুর দিকেই বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়কে সাজঘরে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন শাহিন। জয়ের উইকেটটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার ১০০তম শিকার। এই অর্জনের মাধ্যমে বিশ্বের মাত্র ১৯তম বোলার হিসেবে তিনি ডব্লিউটিসিতে ১০০ উইকেট নেওয়ার তালিকায় নাম লেখালেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শাহীন এখন সবার ওপরে। পাকিস্তানের হয়ে এই তালিকার দুই নম্বরে আছেন নোমান আলী। তিনি নিয়েছেন ৯০টি উইকেট। ৬৩ উইকেট নিয়ে তিন নম্বরে অবস্থান সাজিদ খানের। আর নাসিম শাহ পেয়েছেন ৬০ উইকেট।

আরও পড়ুন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুবিধাজনক অবস্থান আছে বাংলাদেশ। প্রথম দিনের তৃতীয় সেশনের খেলায় ৪ উইকেটে ২৯০ রান করেছে বাংলাদেশ। সেঞ্চুরির দেখা পেয়েছেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। আর ৯১ রান করে আউট হয়েছেন মুমিনুল হক। এদিকে ফিফটির পথেই আছেন মুশফিকুর রহিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন ভারতের

বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্টদের ফেরানোর চেষ্টা চলছে: সংসদে তাহের

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি