ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০১:১১ দুপুর

জামালপুরে অটোরিকশা চালক হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

জামালপুরে অটোরিকশা চালক হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৭ মে) শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার (৮ মে) মধ্য রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বন্ধভাট পাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪৫), গরুচরণ দুধনই এলাকার জয়নাল আবেদীনের ছেলে আসমত আলী (৩২), পূর্ব বাকাকুড়া এলাকার হায়দর আলীর ছেলে খুরুম (২৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার কাজীর পাড়া এলাকার বাদশা শেখের ছেলে সুজন (২২)।

মামলা সূত্রে জানা গেছে , গত ৬ এপ্রিল ভোরে মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে জুয়েল শেখ (৩০) অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি হতে বের হওয়ার পর নিখোঁজ হন। পরের দিন (৭ এপ্রিল) সকালে ইসলামপুর উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় একটি ভুট্টা ক্ষেতে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু তার অটোরিক্সাটি ছিনতাই হয়ে যায়। 

আরও পড়ুন

এ ঘটনায় ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পুলিশ বৃহস্পতিবার (৭ মে) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৪ আসামিকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাই হওয়া নিহতের অটোরিকশাটি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পূর্ব বাকাকুড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। 

পুলিশের সূত্র তদন্তে প্রাথমিক ভাবে জানা যায়, আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে জুয়েল শেখকে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল ফোন লুট করে এবং লাশ গুমের উদ্দেশ্যে ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে অটোরিকশা চালক হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: গোলাম পরওয়ার

সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

হরমুজ উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’