ভিডিও বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০১:৫২ দুপুর

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় জামায়াত নেতাকে হত্যা

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় জামায়াত নেতাকে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মুজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে ও জামায়াত ইসলামীর ৩নম্বর ওয়ার্ডের সভাপতি। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বাইজিদ ধারালো কাঁচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয়রা বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ বাইজিদকে আটক করে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় জামায়াত নেতাকে হত্যা

অত্যাধুনিক অস্ত্রে ‘ফিল্মি স্টাইলে’ গুলি করা হয় শুভেন্দুর সহকারীকে

মাইলস্টোন ট্র্যাজেডি : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিনের সাক্ষাৎ

বগুড়ায় এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩