ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০১:৪৬ রাত

পদত্যাগ করলেন কমিউনিটি ব্যাংকের এমডি

ছবি: সংগৃহীত, পদত্যাগ করলেন কমিউনিটি ব্যাংকের এমডি

পদত্যাগ করেছেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত। বুধবার (৬ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে কিমিয়া সাদাত উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী তিন মাসের নোটিশ পিরিয়ড শেষে তার এই পদত্যাগ কার্যকর হবে। তবে এই অন্তর্বর্তীকালীন সময়ে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং ব্যাংকের কার্যক্রম সচল রাখতে ও দায়িত্ব হস্তান্তরে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি ব্যাংকের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মকালীন সময়ে সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন

কমিউনিটি ব্যাংকের গুরুত্বপূর্ণ এই সময়ে তার এই পদত্যাগ ব্যাংকিং খাতে বেশ আলোচনার সৃষ্টি করেছে। পুলিশ কল্যাণ ট্রাস্টের এই ব্যাংকটিতে তিনি ‘চলতি দায়িত্ব’ হিসেবে এমডির পদ সামলাচ্ছিলেন। পরবর্তী এমডি নিয়োগ বা দায়িত্ব হস্তান্তরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন জবির নাজমুল

করের টাকা কোথায় ব্যয় হচ্ছে জানানো হবে: অর্থ উপদেষ্টা

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে: নাহিদ ইসলাম

শ্রীমঙ্গলে লেকে ডুবে অটোরিকশা চালকের মৃত্যু 

ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মমতা অধ্যায় শেষ