ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৯:০০ রাত

জুনে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সেনা সদস্যরা

জুনে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সেনা সদস্যরা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে মাঠপর্যায় থেকে সেনাবাহিনীকে চূড়ান্তভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় মোতায়েন থাকা সব সেনাসদস্য নিজ নিজ ব্যারাকে ফিরে যাবেন।
 
আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
 
আওয়ামী লীগ আমলে ২০২৪ সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময়জুড়েই মাঠে ছিলেন তারা।
 
কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠপর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সেনা সদস্যরা

বগুড়ার দুপচাঁচিয়ায় মিলন নামের এক মাদক সেবনকারীর কারাদন্ড

কলকাতার নিউমার্কেটে বিজেপির বিজয় মিছিলে বুলডোজার, মাংসের দোকান ভাঙার অভিযোগ

বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া

বগুড়ার শেরপুরে বসতবাড়িতে চুরি

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস