ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ১২:২২ দুপুর

শুভেন্দুর সঙ্গে লড়াইয়ে জিততে পারেননি মমতাও

শুভেন্দুর সঙ্গে লড়াইয়ে জিততে পারেননি মমতাও

আন্তর্জাতিক ডেস্ক : নন্দীগ্রামের পর এবার কলকাতার ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসর সভানেত্রী মমতা ব্যানার্জী। সোমবার (৪ মে) সকালে ভোট গণনার শুরুতেই এ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মেলে। শুরুতে এগিয়ে ছিলেন মমতা ব্যানার্জী। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের ব্যবধান কমতে থাকে।

সবশেষ ২০ রাউন্ড গণনার শেষে ১৫ হাজার ১১৪ ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা ব্যানার্জী। শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৪৬৩ ভোট এবং মমতা ব্যানার্জী পেয়েছেন ৫৮ হাজার ৩৪৯টি।

এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নির্বাচনে দুবার পরাজিত করলেন শুভেন্দু অধিকারী। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি হন এই দুই হেভিওয়েট প্রার্থী। সে সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে প্রায় ২ হাজার ভোটে পরাজিত করেন শুভেন্দু।

আরও পড়ুন

এবার ফের ঘরের মাঠে পরাজিত হলেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী। চলতি বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে দুই জায়গায় প্রার্থী করে বিজেপি-কলকাতার ভবানীপুর এবং নন্দীগ্রাম। নন্দীগ্রামে ৯ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র করকে পরাজিত করেন শুভেন্দু অধিকারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার