ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ১২:২১ দুপুর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ 

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ, ছবি: সংগৃহীত।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সোমবার (৪ মে) সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিদায়ী সাক্ষাৎ করেন।

এ সময় হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন প্রত্যাশার ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও ইতিবাচক পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন যে, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে নিজ নিজ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে তার সফলতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ 

নির্বাচনের দিন-তারিখ ঠিক করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

ইরানি জব্দ করা জাহাজের ক্রুদের পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

বগুড়ায় ফ্লাইং একাডেমি করার পরিকল্পনা রয়েছে: বিমানমন্ত্রী

তামিলনাড়ু নির্বাচনে এগিয়ে থালাপতির দল

টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২