ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৯:৩৮ রাত

পাবনায় দুটি ক্লিনিক মালিকের জেল জরিমানা ও সিলগালা

পাবনায় দুটি ক্লিনিক মালিকের জেল জরিমানা ও সিলগালা

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের দুইটি ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ক্লিনিক মালিকদের কারাদন্ড, জরিমানা ও ক্লিনিক দুইটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে পাবনা শহরের গোলাপবাগ এলাকায় মধুপুর ক্লিনিক ও শালগাড়িয়া গোডাউনপাড়ায় সালেহা ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্লিনিকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, চিকিৎসাসেবার মান খারাপ, কোনো ডাক্তার, নার্স না থাকা, সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনাসহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণ পাওয়া গেছে। এজন্য ক্লিনিক দুইটি সিলগানা করা হয়েছে।

আরও পড়ুন

একইসঙ্গে মধুপুর ক্লিনিকের মালিক শফিকুর রহমান শফিকে এক মাসের কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সালেহা ক্লিনিকের মালিক রেজাউল করিমকে এক মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এবিএম লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসাবে ডা. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় দুটি ক্লিনিক মালিকের জেল জরিমানা ও সিলগালা

সারাদেশে রাস্তা মেরামত ও সংস্কারে প্রয়োজন প্রায় ৩ লাখ কোটি টাকা

বরগুনায় বজ্রাঘাতে নিহত ২

হবিগঞ্জে টানা বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টর ধান, বাঁধ ভেঙে ঢুকছে পানি

নতুন মিশনে সাবিলা

বগুড়ায় ‘মাদক ডিলার’ আঁখি গ্রেফতার