ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৫:৪৮ বিকাল

দিনাজপুরের নবাবগঞ্জে কিশোরকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের নবাবগঞ্জে কিশোরকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আল-আমিন নামে (১৫) এক কিশোরকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পদুমহার ডা. আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পদুমহার মাহমুদপুর সচেতন এলাকাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত ১২ এপ্রিল মাহমুপুর ইউনিয়নের পদুমহার গ্রামের ও উপরোক্ত স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. আল আমিনকে একই এলাকার আমিরুল নামে এক ব্যক্তি তার মুরগির ফার্মে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করে। মানববন্ধনে দোষী ব্যক্তির দ্রুত বিচারের দাবি জানানো হয়। নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে কিশোরকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

এপ্রিলের ২৮ দিনেই রেমিট্যান্স এলো ২৯১ কোটি ডলার  

নাসিরনগরে বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে হাজার বিঘা বোরো ধান

পেছন থেকে ছবি না তোলার জন্য পাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর

১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার

বাটা বাংলাদেশ Q4-এ ১০৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা