বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের ডুবে শিশুর মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা সদরে তারাজুন গ্রামে আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পুকুরের পানিতে ডুবে আবু রোহান সিদ্দিক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের তারাজুন গ্রামে মালয়েশিয়া প্রবাসী ওবায়দুল ইসলামের একমাত্র ছেলে আবু রোহান সিদ্দিক (৬) আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাড়ির সামনে খোলা জায়গায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়।
দীর্ঘক্ষন তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরে ভাসমান কলাগাছে বাড়ির ব্যবহৃত প্লাস্টিকের মগ দেখতে পায়। এতে তার মায়ের মনে সন্দেহ হয়। এ সময় মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে পুকুরে নেমে তাকে খোঁজাখুঁজি করতে থাকে।
আরও পড়ুনএকপর্যায়ে নিথর দেহসহ তাকে উদ্ধার করে। দ্রুত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত মামলা হয়েছে।
মন্তব্য করুন



_medium_1777298239.jpg)

_medium_1777297712.jpg)
_medium_1777297474.jpg)
