বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ছয়টি গরু চুরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে আব্দুল ওয়াহাব নামের এক কৃষকের গোয়াল ঘরের দেয়াল ভেঙে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত গভীররাতে সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল ওয়াহাব জানান, দীর্ঘদিন ধরে তিনি গরু পালন করে সংসার চালিয়ে আসছিলেন। রোববার রাতে প্রতিদিনের মতো গরুগুলো গোয়াল ঘরে রেখে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীররাতে চোরেরা পরিকল্পিতভাবে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ও তালা কেটে ভেতরে প্রবেশ করে ছয়টি গরু নিয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দেয়াল ভাঙা ও গরু না দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও জানান, চুরি হওয়া ছয়টি গরুর বাজার মূল্য ৮ থেকে ৯ লাখ টাকা। এর মধ্যে দু’টি গাভী কয়েকদিনের মধ্যে বাচ্চা দিতো। এক রাতেই সর্বস্ব হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আরও পড়ুনগ্রামবাসী জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে, ফলে খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চোরচক্র শনাক্তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বসহকারে তদন্ত শুরু এবং চুরি হওয়া গরু উদ্ধারে কাজ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

_medium_1777295913.jpg)
_medium_1777295462.jpg)



_medium_1777294205.jpg)

