এবারের ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেতা আবুল হায়াত প্রতি ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য দুটি নাটক নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় আগামী কোরবানীর ঈদে প্রচারের জন্য আবুল হায়াত আগামী ১ ও ২ মে নির্মাণ করবেন ‘ভালোবেসেছিলাম’ শিরোনামের একটি নাটক। নাটকটির গল্প রাবেয়া খাতুনের, নাট্যরূপ করেছেন আবুল হায়াত।
নাটকে আবুল হায়াত নিজেও অভিনয় করবেন। আরো অভিনয় করবেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম। দুই ঈদে কেন রাবেয়া খাতুনেরই গল্প নিয়ে নাটক নির্মাণ করেন? এমন প্রশ্নের জবাবে আবুল হায়াত বলেন,‘ চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। অনেক আগে থেকেই সাগরের চাওয়া যে আমি যেন প্রতি ঈদে অন্ততঃ তার মায়ের গল্প নিয়ে একটি নাটক নির্মাণ করি। এছাড়া এটা শুধু সাগরেরই চাওয়া নয়, চ্যানেল আই থেকেই যেন এখন অনেকটাই নিয়মই হয়েগেছে প্রতি ঈদে রাবেয়া খাতুনের গল্প নিয়ে একটা নাটক নির্মাণের। তাদের এই চাওয়াটা আমার কাছেও ভীষণ ভালোলাগার। যে কারণে আমিও বছরে আর যদিও কখনো নাটক নির্মাণ না করি এই চ্যানেল আইয়ের জন্য দুটো নাটক নির্মাণ করিই। আমার নিজের মনের মতো করেই নির্মাণ করি। যথারীতি এবারের ঈদের জন্যও একটি নাটক নির্মাণ করবো। যাতে ডলি, রওনক ও মম অভিনয় করবে।’
আরও পড়ুনএদিকে গতকাল থেকে আবুল হায়াত ঢাকার অদূরে নবাবগঞ্জে ভিকি জাহেদ’র একটি নাটকের কাজ শুরু করেছেন। টানা তিনদিন তিনি এই নাটকের শুটিং-এ ব্যস্ত থাকবেন। এরপর ফিরে এসে আগামী ২৯ এপ্রিল তিনি মীর আরমান হোসেনের ‘ভুল নামের ফুল’ নাটকের কাজ করবেন। আগামী ৪ ও ৫ মে তিনি সাদেক সাব্বিরের নির্দেশনায় আরো একটি নাটকের কাজ করবেন। সব মিলিয়ে এই সময়ে এসেও আবুল হায়াত শুটিং-এ বেশ ব্যস্ত থাকতে হয়। যদিও তার বড় মেয়ে বিপাশা হায়াত তাকে খুউব বেশি কাজ করতে দিতে চান না এই বয়সে। কম কাজ করে বিশ্রামে, আরাম আয়েশে সময় কাটানোর কথাই বলেন বিপাশা। কিন্তু একজন শিল্পী হিসেবে আবুল হায়াতের মন মানে না। তাই তিনি ভালো গল্প পেলে কষ্ট হলেও কাজ করার জন্য ব্যাকুল হয়ে উঠেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1777290268.jpg)
_medium_1777289328.jpg)
_medium_1777288953.jpg)

_medium_1777207880.jpg)


