ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০১:৫৯ দুপুর

আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে : প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় উলশী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন শেষে সমাবেশে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। তারা দেশের মানুষের কল্যাণ চায় না। দেশে কেউ যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে-সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।  তিনি বলেন, সবার সামনে বলতে চাই, যে জুলাই সনদে স্বাক্ষর করেছি তা বাস্তবায়ন করবো। কোনও কোনও রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রাস্তি তৈরি করছে। গণভোটের রায়, জুলাই সনদ যারা ভিন্ন খাতে নিতে চায়-তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় । 

নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ফ্যামিলি কার্ডসহ সব উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হবে। নারীদের হতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড তুলে দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, সারাদেশে খাল খননসহ সব নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর। 

আরও পড়ুন

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলশীর যদুনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে খালটির নাম হয় জিয়া খাল। বাবার হাতে খনন করা সেই খাল পুনর্খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে : প্রধানমন্ত্রী

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে তিন স্তরের নতুন প্রস্তাব ইরানের

প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৭শ’ কেজি অবিস্ফোরিত বাঙ্কার বিধ্বংসী বোমা উদ্ধার করল ইরান

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা, নদীবন্দরসমূহে হুঁশিয়ারি

আপিল খারিজ, বাতিলই থাকছে মনিরা শারমিনের মনোনয়ন