ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:০১ রাত

রাজশাহীতে এসএসসিতে তিন শিক্ষার্থী বহিস্কার,অনুপস্থিত ২ হাজারের বেশি

রাজশাহীতে এসএসসিতে তিন শিক্ষার্থী বহিস্কার,অনুপস্থিত ২ হাজারের বেশি

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে বোর্ডের আওতাধীন আটটি জেলায় এদিন মোট ২ হাজার ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গতকালের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। বোর্ডের অধীন আট জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি থাকলেও অনুপস্থিতি ও বহিষ্কারের এই চিত্র পাওয়া গেছে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালীন নিয়ম ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে তিনজনকে বহিষ্কার করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ২ হাজার ৫৯ জন শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যা বা ঝরে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বহিস্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নওগাঁর রাণীনগর উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ১জন এবং সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ১জন এবং একই উপজেলার বেতিল উচ্চ বিদ্যালয়ের ১জন।

অপরদিকে এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২৭৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ইংরেজি  (আবশ্যিক) প্রথম পত্রে ১ লাখ ৫৪ হাজার ৭১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ১ লাখ ৫২ হাজার ৬৫৫জন। অনুপস্থিত ছিলো ২ হাজার ৫৯ জন।

আরও পড়ুন

এরমধ্যে রাজশাহীতে অনুপস্থিত ছিলো ৩৬৩ জন পরীক্ষার্থী, চাঁপাইনবাবগঞ্জে ১৫৯জন, নাটোরে ২৩৮ জন, নওগাঁয় ২৭৫ জন, পাবনায় ৩১৯ জন, সিরাজগঞ্জে ৩৫৬ জন, বগুড়ায় ২৫৭ জন এবং নওগাঁয় ৯২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুর রহমান জানিয়েছেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারি বজায় রাখা হয়েছে। আগামী পরীক্ষাগুলোতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে এসএসসিতে তিন শিক্ষার্থী বহিস্কার,অনুপস্থিত ২ হাজারের বেশি

পাকিস্তানের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করল বাংলাদেশ

পারিবারিক কলহে শাশুড়িকে ফোন দিয়ে হুমকির পর স্ত্রীকে হত্যা

সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ

জামালপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

অন্তর্বর্তী সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত : নৌ-প্রতিমন্ত্রী