ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:৫৮ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনায় বাসের চাপায় বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনায় বাসের চাপায় বৃদ্ধা নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের চাপায় মায়া রাণী(৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী অরিন ট্রাভেল নামের একটি বাস ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানাপুলিশ ঘটনাস্থল  থেকে লাশ উদ্ধার করেন।

নিহত মায়া রাণী বগুড়া জেলার বন্ড গ্রামের বাসিন্দা দীলিপ চন্দ্র মহাতোর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত  করে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল-শিবির মুখোমুখি পরে কোলাকুলি

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের বিরলে আ‘লীগ নেতা আ.সাত্তার গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা-স্টলের মালিকের মৃত্যু