দিনাজপুরের হাকিমপুরে ৪ জন গ্রেফতার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে পৃথক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গ্রেফতারি পরোয়ানা মূলে হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুরের রেজাউল করিমের ছেলে মো: জহুরুল ইসলাম এবং জহুরুল ইসলামের স্ত্রী মোছা: রুমি বেগম ওরফে উমির্কে পুলিশ গত শুক্রবার রাতে গ্রেফতার করেছে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ছোট শালিক গ্রামের মো: সেলিমের ছেলে মো: হাবুকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং দিনাজপুরে হাকিমপুর থানার সাতকুড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে মো: ফারুককে এক বছর ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
আরও পড়ুনমন্তব্য করুন






