দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে আটক ও সাজা প্রদান
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার ছোট বোচাপুকুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বীরগঞ্জ থানা পুলিশ।
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বীরগঞ্জ থানার একটি বিশেষ টিম গাজিউর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো, শিমুলতলা গ্রামের রফিক ইসলামের ছেলে মো: রনি(২৫), ডাঙ্গী পুকুর গ্রামের সোমহরমের ছেলে বুদু রায়(২১), ছোট বোচাপুকুর গ্রামের শ্যামলাল টুডুর ছেলে লিটন টুডু(২১), উত্তর সুজালপুর গ্রামের সাইদার রহমানের ছেলে মো: আল-আমিন(২২) এবং একই গ্রামের বাবুল হোসেনের ছেলে মো: রানা মিয়া(২২)।
ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা: সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেককে মাদক সেবনের দায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল বলেন, মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন






