ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:৩৯ রাত

দিনাজপুরের বোচাগঞ্জে ঋণ পরিশোধ না করায় স্কুল শিক্ষকের জেল ও অর্থদণ্ড

দিনাজপুরের বোচাগঞ্জে ঋণ পরিশোধ না করায় স্কুল শিক্ষকের জেল ও অর্থদণ্ড

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ঋণ নিয়ে সময়মত পরিশোধ না করার মামলায় আদালত এক বছরের জেল ও ১৮ লাখ টাকা জরিমানা করেছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনিছুর রহমান তার নিজ প্রয়োজনে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: হতে ২০২১ সালের মার্চের ৩ তারিখে মূল ঋণ ৬ লাখ টাকা এবং ক্ষুদ্র ঋণ ৬ লাখ ৫০ হাজার টাকা সর্বমোট ১২ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন।

কিন্তু ঐ শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারায় প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: তাদের টাকা ফিরে পেতে আদালতের শরণাপন্ন হয়ে একটি মামলা দায়ের করেন। গত ১৫ এপ্রিল আসামির অনুপস্থিতে বিচার কার্য সম্পন্ন হয়। এতে স্কুল শিক্ষক মো: আনিছুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৮ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন।

আরও পড়ুন

গত ২৩ এপ্রিল বেলা ১১টায় উক্ত শিক্ষকের কর্মস্থল ইশানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক হেমন্তি রাণী রায় জানান, উক্ত শিক্ষক অসুস্থতা জনিতকারণে এক মাসের ছুটিতে আছেন। মুঠোফোনে ঐ শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল-শিবির মুখোমুখি পরে কোলাকুলি

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের বিরলে আ‘লীগ নেতা আ.সাত্তার গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা-স্টলের মালিকের মৃত্যু