ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:৪১ রাত

ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ শনিবার(২৫এপ্রিল) ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন। এর অংশ হিসেবে ‌দুপুরে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে সামাজিক সচেতনমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। পরে দুপুর কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর বিকেলে লস্করদিয়া ইউনিয়নের মনোহরপুর থেকে চৌসারা পর্যন্ত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। 

পরবর্তীতে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি আল মক্কা মসজিদ থেকে সেনহাটির নদীর মোহনা পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন । সফরকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় ‌ স্থানীয় এলাকাবাসী ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ ‌উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল-শিবির মুখোমুখি পরে কোলাকুলি

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের বিরলে আ‘লীগ নেতা আ.সাত্তার গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা-স্টলের মালিকের মৃত্যু