অপহরণের চারদিন পরও বগুড়ার চেলোপাড়ার স্কুলছাত্রী উদ্ধার হয়নি
স্টাফ রিপোর্টার : অপহরণের চারদিন পার হলেও বগুড়া শহরের চেলোপাড়ার স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা গত ২১ এপ্রিল বগুড়া সদর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্ল্যা সরকারপাড়ার মো. আব্দুল আজিজ, আজিজের ছেলে মো. নাঈম ইসলাম (১৯) এবং আজিজের স্ত্রী নার্জিনা আক্তারের (৩৫) বিরুদ্ধে অভিযোগ এনে উল্লেখ করা হয়, বগুড়া ইসলামীক মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে স্কুল যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনপরবর্তীতে বিবাদিরা মেয়েকে উদ্ধার করতে তাকে সহযোগিতা করার আশ্বাস দিলেও তা করেননি। এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম আলী জানান, তারা দ্রুত অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে।
মন্তব্য করুন






