ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম (৩৬) নামে এক শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অধীনে মধ্যপাড়া হাসামদিয়া মহল্লার ‘মাতৃকুঞ্জ’ নামের ছয়তলা আবাসিক ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেখ রাজু ইসলাম গোপালগঞ্জের সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মউতলা গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলাম শেখের পুত্র। ভাঙ্গার ওই ভাড়া বাড়িতে তিনি স্ত্রী, দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে বসবাস করতেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে ঘরের ফ্যান ঝুলানোর আংটার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তার স্ত্রী ও এলাকাবাসী। পরে তারা মরদেহ নামান। তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার বাসা থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুননিহত রাজু শেখের স্ত্রী হ্যাপি আক্তার জানান, দুপুর পৌনে ১টার দিকে তিনি স্কুল থেকে বারবার বাসায় ফোন করে মেয়েদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু মেয়েরা ফোন কেটে দেয়। তৎক্ষণাৎ তিনি বাসায় গিয়ে দেখতে পান তার স্বামীর মরদেহ ঝুলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজু শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি বলেন, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777121685.jpg)



_medium_1777119202.jpg)
_medium_1777118263.jpg)


