ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:১২ দুপুর

গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই : সড়ক পরিবহনমন্ত্রী

গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই : সড়ক পরিবহনমন্ত্রী, ছবি: সংগৃহীত।

গ্যাসের দাম না বাড়ায় গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে বা কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে তিনি দেশের সড়ক পরিবহন ব্যবস্থাপনা, জ্বালানি মূল্য সমন্বয় এবং যানবাহনের ভাড়া কাঠামো নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

মন্ত্রী জানান, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কিলোমিটারে ভাড়া সমন্বয়ের অনুমোদন ইতোমধ্যে দেয়া হয়েছে। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে পূর্বনির্ধারিত ভাড়াই বহাল থাকবে এবং এ সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভাড়াও নিয়মিতভাবে সমন্বয় করা হবে। এ প্রক্রিয়া কার্যকর করতে আলাদা আলাদা বৈঠকের প্রয়োজন হবে না, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করলেই তা বাস্তবায়ন হবে।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, ভাড়া নির্ধারণে এখন একটি স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়া চালু করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভাড়া বাড়বে এবং কমলে একই অনুপাতে কমানো হবে। এতে পরিবহন খাতে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীলতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই : সড়ক পরিবহনমন্ত্রী

যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, চলছে পাল্টা হামলার প্রস্তুতি

রিয়ালকে রুখে দিলো বেতিস

আবারও ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় ইসরায়েল

মানিকগঞ্জে সালিশি বৈঠকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট