ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ১১:৩১ রাত

ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন। তারা শিক্ষাঙ্গনে সহিংসতা ও ‘গুপ্ত অপরাজনীতি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে তিনি দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নাছির উদ্দীন নাছির বলেন, শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিবিজড়িত এই ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

আরও পড়ুন

ছাত্রশিবিরের সহিংসতার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে এসব ঘটনার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এ সময় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট পাঁচবিবির সাবেক ফুটবলারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত

বগুড়ার আদমদীঘিতে একজন গ্রেফতার 

২৭ এপ্রিলের মধ্যে নতুন কুঁড়ি স্পোর্টসে নাম অন্তর্ভুক্তির আহবান

জয়পুরহাটের আক্কেলপুরে বিলুপ্তির পথে লোকসংগীত ও পালাগান

বগুড়ার শেরপুরে ১০টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত