ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ রাত

জয়পুরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯৭ পরীক্ষার্থী অনুপস্থিত

জয়পুরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯৭ পরীক্ষার্থী অনুপস্থিত

জয়পুরহাট প্রতিনিধি : চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাট জেলায় মোট ১২ হাজার ৮৩৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের পরীক্ষায় মোট ১৯৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় ১৭টি কেন্দ্রে অংশ নেয় ৮ হাজার ৯০৭ শিক্ষার্থী। এদিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় উপস্থিত ছিল ৭ হাজার ৫৫০ জন, অনুপস্থিত ছিল ৭০ জন। অন্যদিকে দাখিল পরীক্ষায় সাতটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৬০৪ জন।

কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৭৬ জন, অনুপস্থিত ছিল ১১০ জন। এছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ৩২৫ জন শিক্ষার্থী ছিল। বাংলা-২ পরীক্ষায় উপস্থিত ছিল ১ হাজার ৬৮ জন, অনুপস্থিত ছিল ১৭ জন।

আরও পড়ুন

জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) এসএম তানভীর উল আলম জানান, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষাগুলো শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯৭ পরীক্ষার্থী অনুপস্থিত

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী

বগুড়ার সারিয়াকান্দিতে বসতবাড়িকে মুদিদোকান হিসেবে দেখাতে কর্মকর্তাকে চাপ

দেশের চর-উপকূলীয় জমিতে সূর্যমুখী-মৌচাষের মাধ্যমে কমতে পারে তেল ও মধু আমদানি : প্রধানমন্ত্রী

তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা

হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু