ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ১১:১১ রাত

উত্তরাঞ্চলে শিশুর সুরক্ষায় উদ্বোধন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

করতোয়া ডেস্ক: সারাদেশে একযোগে হাম-রুবেলা সংক্রমণ প্রতিরোধে ৬ মাস থেকে ৫৯মাস বয়সী সকল শিশুকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২০ এপ্রিল) উত্তরাঞ্চলেরও বিভিন্ন স্থানে এ কর্মসূচির কর্যক্রম শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো এ সংক্রান্ত আরও খবর.....

দিনাজপুর: দিনাজপুর পৌরভবন কেন্দ্রে টিকাদান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, পৌরসভার নির্বাহী প্রকৌশলি মো. মিনারুল ইসলাম খান, ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নূরে আলম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এটিএম নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. মুনির হোসেন প্রমুখ।

রংপুর: রংপুর সিটি কর্পোরেশন ও জেলার ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ-উন-নবী ডন। এসময় উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, প্রধান নির্বাহী অফিসার রাকিব হাসান। নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গাউসুল আজম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এসময় সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা উপস্থিত ছিলেন।

ধুনট (বগুড়া): ধুনট উপজেলায় আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ কাদির। এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার মোকছেদা খাতুন, আনোয়ারুল হক, মাকছুদা পারভীন মীম, সাখাওয়াত হোসেন, হুমায়ন কবির, এসএম নাঈম, মেহেদী হাসান, অসীম কুমার সাহা, নাজমুল হোসেন, সাব্বির আহমেদ, আবু কালাম, সাদিয়া ইসলাম, মীর্জা শরিফুল ইসলাম।

স্বাস্থ্য কর্মকর্তার তথ্য মতে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা প্রদান করা হবে।

নন্দীগ্রাম (বগুড়া) : নন্দীগ্রামে আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল । এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ড. ইকবাল মাহমুদ লিটন, চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাঈম, ডা.মুমতাহিনা তাসনিম, ডা. মাহবুবা জান্নাত মুন্নী, ডা. ফারিহা খান চৈতী, ও ডা. মারইয়াম আরিজ’সহ ইপিআই ইনচার্জ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঁচবিবি (জয়পুরহাট) : পাঁচবিবিতে আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে নওদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তরুণ কুমার পাল। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: নুরুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান, দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: ইসরাত জাহান, স্বাস্থ্য পরিদর্শক মন্টু চন্দ্র ঘোষ  ও বালিঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: রাশেদুল ইসলাম প্রমুখ।

বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্য কমপে¬ক্সে এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. অমৃত সরকার, এমওআইসিটি ডা. আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার ডা. মো. আবু সায়েম সোহাগ, ডা. মো. মাহামুদুল হাসান রাব্বি প্রমুখ।

হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর হিলিতে পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত, মেডিকেল অফিসার ডাক্তার ইফতেখার জাহান প্রমুখ।

ফুলছড়ি (গাইবান্ধা): গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মো. রুহুল আমিন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর): রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, এমওডিসি ডা. আশিক আলী, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কেরামত আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুল হাসান প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে হাম-রুবেলা প্রতিরোধে ৫ মাস থেকে ৫ বছরের নিচে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এবার ১৫ হাজার ১৭১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আতাউর রহমান, আবাসিক চিকৎসক ডা.জহুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেদারুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

উল্লেখ্য, উপজেলায়  ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১৬,১৭৬ জন শিশুকে ১১ কর্ম দিবসে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে কমিউনিটি পর্যায় ১৩৭৬৪ জন এবং স্কুল পর্যায়ে ২৪১২ জন শিশু এই টিকা গ্রহণ পাবে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়। এদিকে একই দিনে

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহেরুল ইসলাম প্রমুখ।

কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। কাজিপুর উপজেলা  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন।

সুজানগর (পাবনা): পাবনার সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় উপজেলার মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সকালে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মসূচির উদ্বোধন করেন পাবনার সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. রাশেদুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও অতিরিক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াসিম খান প্রমুখ। উল্লেখ্য ২০এপ্রিল থেকে ১০মে পর্যন্ত ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুরা হাম-রুবেলা প্রতিরোধে ওই টিকা নিতে পারবে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়ারিশ ইয়াজদানী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনসহ অন্যান্য চিকিৎসক, নার্স, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

রাজারহাট (কুড়িগ্রাম): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাম প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. উম্মে কুলসুম বিউটি, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মেডিকেল অফিসার ডা. সিনতাজুল মনতাহার, গাইনি বিশেষজ্ঞ ডা. বিলকিস বেগম, মেডিকেল টেকনোলজিস্ট আরিফুল ইসলাম, প্রেস ক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।

সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভুঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৩৪ হাজার ৮৪৩ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে উপজেলা জুড়ে ২ হাজার ২২৩ জন শিশুকে টিকা প্রদান করা হয়।

খানসামা (দিনাজপুর): দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্র্রত হালদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলে শিশুর সুরক্ষায় উদ্বোধন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

বিএনপি যে কথা দিয়েছিলো সেসব ধীরে ধীরে পূরণ করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী

গাইবান্ধার পলাশবাড়ীতে পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

প্রবেশপত্রে ভুল, অনিশ্চয়তায় ১৫০ এসএসসি পরীক্ষার্থী

পঞ্চগড়ের বোদায় ডলারসহ প্রতারক আটক