ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:৪৭ রাত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ব্যতীত অন্যান্য দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২০২৫ অর্থবছরের আমদানি ও রফতানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।

 

গত ২০২৪-২০২৫ অর্থবছরে সার্কভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান তুলে ধরে তিনি জানান, আফগানিস্তানে রফতানি করা হয়েছে ১১ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য এবং আমদানি করা হয়েছে ২১ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, বাণিজ্য ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার।

 

ভুটানে থেকে রফতানি করা হয়েছে ১৪ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি করা হয়েছে ৪৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি ২৯ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

 

ভারতে রফতানি করা হয়েছে এক হাজার ৭৬৪ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর বিপরীতে আমদানি করা হয়েছে নয় হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি রয়েছে সাত হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।

আরও পড়ুন

 

নেপালে রফতানি করা হয়েছে ৩৫ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে পাঁচ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

 

পাকিস্তানে রফতানি হয়েছে ৭৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, ঘাটতি রয়েছে ৬৮১ দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার।

 

শ্রীলঙ্কায় রফতানি হয়েছে ৮২ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে ৭৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

 

মালদ্বীপে রফতানি হয়েছে ছয় দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি হয়েছে তিন দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্যমন্ত্রী

বগুড়ার শাজাহানপুরে রাস্তায় অপেক্ষমান জনতার উদ্দেশ্যে বাসের ভিতর থেকেই কথা বললেন প্রধানমন্ত্রী

কোন কাপটি আপনার পছন্দ? উত্তরই জানাবে আপনার কোন গুণটি সবাই ভালোবাসে

‘নারী সংরক্ষণ বিল’ পাস না হওয়ায় ক্ষুব্ধ দুই অভিনেত্রী

যারা বগুড়া শহরের অধিবাসী, আপনারা খুশি?: তারেক রহমান

বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর: জয়