গাজীপুরে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন সিটি প্রশাসক
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
আজ সোমবার(২০ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান।
এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, শি গমাধ্যকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, 'হাম-রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা গেলে আমরা একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে পারব।
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, 'সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিটি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম-রুবেলা একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী নারীর জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ গর্ভের প্রথম তিন মাসে আক্রান্ত হলে অনাগত শিশুর গুরুতর জটিলতা, এমনকি গর্ভপাতের ঝুঁকি থাকে।
আরও পড়ুনদেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চলগুলোতে ৫টি স্থায়ী কেন্দ্র, ১২৪টি অস্থায়ী কেন্দ্র এবং ৫টি মপ-আপ টিম কাজ করছে। কর্মজীবী মায়েদের শিশুদের জন্য বিশেষ সান্ধ্যকালীন টিকাদান ব্যবস্থাও রাখা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সিটি কর্পোরেশনের ৫টি অঞ্চলে মোট ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন শিশুকে টিকা দেওয়া হবে। অপরদিকে কোনাবাড়ি, কাশিমপুর ও কাউলতিয়া এলাকায় আরও ৮১ হাজার ৭৭১ জন শিশুকে সিভিল সার্জনের তত্ত্বাবধানে টিকা প্রদান করা হবে।
নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাসব্যাপী শিশুদের এ টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ ও গাজীপুর সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে এ টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1776693005.jpg)

_medium_1776691005.jpg)

_medium_1776693608.jpg)
_medium_1776693365.jpg)