মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর
মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছা. পপি খাতুন (৩৬) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।
নিহত পপি মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের রাজিবের পাড়ার গ্রামের প্রবাসী রাজ্জাক মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,তিনি বাজার শেষে ব্রিজের ওপর দিয়ে রাস্তা পারাপারের সময় যশোরগামী উসামা পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা যায়,তিনি বাজার শেষে ব্রিজের ওপর দিয়ে রাস্তা পারাপারের সময় যশোরগামী উসামা পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776605893.jpg)

_medium_1776604104.jpg)

_medium_1776603362.jpg)
_medium_1776602003.jpg)


